শেখ হাসিনা ৫ দিনের সফরে বুধবার ভারত যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে বুধবার বিকেলে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
তিনি এয়ার ইণ্ডিয়ার একটি ফ্লাইটযোগে বিকেল পৌণে ৫টায় দিল্লির উদ্দেশে যাত্রা করবেন। ওইদিন সন্ধ্যায় তিনি জয়পুর যাবেন। পরদিন সকালে সড়ক পথে তিনি আজমীর যাবেন এবং খাজা মাইনুদ্দিন চিশতি (রঃ)’র মাজার জিয়ারত করবেন।
বৃহস্পতিবার বিকেলে জয়পুর হয়ে দিল্লি ফিরবেন শেখ হাসিনা। সেখানে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তার সাক্ষাত হতে পারে। ২ অক্টোবর তিনি কলকাতায় ছয় ঘন্টার যাত্রাবিরতি দিয়ে দেশে ফিরবেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এমপি ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
