২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ঢিলেঢালা হরতাল পালিত

রাজশাহীর পিএন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী মিলি ধর্ষণ ও হত্যার সুষ্ঠু বিচারের দবিতে রোববার মিলি হত্যার বিচার আন্দোলন কমিটির আহ্বানে নগরীরতে ঢিলেঢালাভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

গত ৩মে নগরীর শেখ পাড়ায় পোস্টাল একাডেমির কর্মকর্তা মনসুর রহমানের শিশুকন্যা মিলিকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়।

গত ১৯ সেপ্টেম্বর সিআইড’র চূড়ান্ত প্রতিবেদনে আসামীদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই প্রতিবেদন ও ডিএনএ রিপোর্ট প্রত্যাখ্যান করে আন্দোলন কমিটি রোববার নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে।