২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্রবীণ আওয়ামী লীগ নেতা কাজী আব্দুস সালামের ইন্তেকাল, শেখ হাসিনার শোক

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুস সালাম হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দুপুর পৌনে দুইটায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নলিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৬৮ বছর।

সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার এক শোক বার্তায় আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আওয়ামী লীগ পুনর্গঠনে তিনি গৌরবোজ্জল ভুমিকা পালন করেন। শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের নামাজে জানাজা সোমবার সকাল ৮ টায় নগরীর মোনাপোতা মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবায় দাফন করা হবে।

কাজী আব্দুস সালামের মৃত্যুতে খুলনার রাজনৈতিক অঙ্গন ও সুশিল সমাজে শোকের ছায়া নেমে আসে। রোববার সন্ধ্যায় মরহুমের লাশ প্রতমে আওয়ামী লীগ কার্যালয়ে ও পরে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সালাম বাংলাদেশ বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।