২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ৫ দিনের সফরে ২৮ সেপ্টেম্বর ভারত যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে ২৮ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে যাত্রা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সেখানে তিনি সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন। এছাড়া এ সফরে তিনি আজমীর শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি (রঃ) মাজার জিয়ারত করবেন।

বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী রোববার বিডিনিউজকে জানান, ২৮ সেপ্টেম্বর দিল্লি পৌঁছে পরদিন তিনি আজমীর যাবেন। পরে দিল্লিতে ফিরে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ হতে পারে। ২ অক্টোবর তিনি কলকাতা হয়ে দেশে ফিরবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এমপি ও রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।