২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রিয়রঞ্জন দাস মুন্সি

ভারতের পানিসম্পদ মন্ত্রী পিয়রঞ্জন দাস মুন্সি বুধবার বিকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ, সংশ্লিষ্ট উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ভারতীয় হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয়রঞ্জনকে বিদায় জানান।

যৌথ নদী কমিশনের ৩৬তম বৈঠকে যোগ দিতে ভারতীয় পানিসম্পদ মন্ত্রী মঙ্গলবার ঢাকায় আসেন। তিস্তা ও আরও ছয়টি অভিন্ন নদীর পানি বন্টনসহ অন্যান্য প্রধান বিষয়ে কোনও সিদ্ধান্ত ছাড়াই দু’ দিনব্যাপী যৌথ নদী কমিশনের বৈঠক শেষ হয়।

ঢাকায় অবস্থানকালে ভারতীয় মন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।