নিউইয়র্কে বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে মোরশেদ খানের সাক্ষাৎ
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের বাইরে বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন।
এসব বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোরশেদ খান তাদের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খুরশীদ কাসুরি, নেপালের পররাষ্ট্র মন্ত্রী রমেশ নাথ পান্ডে, কিউবার পররাষ্ট্র মন্ত্রী ফেলিপ রোক, চিলির পররাষ্ট্র মন্ত্রী ইগনাসিও ওয়াকার, চেক রিপাবলিকের সাইবিল সায়োবোরা, মিশরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আবুল ঘেইত-এর সঙ্গে তিনি বৈঠক করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. ইফতেখার আহমেদ চৌধুরী বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন।
