২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতাল শুরু

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:38 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগে দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

হরতালে বিরোধী দলের নেতা কর্মীরা নগরীর প্রতিটি থানা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিংসহ মিছিল সমাবেশ করছে বলে খবর পাওয়া গেছে।

হরতাল সফল করতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ ব্যাপক প্রস্তুতি নেয়। মঙ্গলবার রাজধানী ঢাকায় তারা হরতালের সমর্থনে পৃথক পৃথক মিছিল সমাবেশ করে।

১৪ দল ইতোপূর্বে ১৮ সেপ্টেম্বর হরতাল ডাকলেও কমনওয়েলথ গেমস’র কুইন্স ব্যাটনের বাংলাদেশে আগমন উপলক্ষে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার অনুরোধে তা ২১ সেপ্টেম্বর বুধবার করার সিদ্ধান্ত নেয়।

এদিকে বাম ১১ দলীয় মোর্চার অন্যতম শরিক ও ১৪ দল থেকে সরে আসা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১৮ সেপ্টেম্বরেই হরতাল পালন করে। অবশ্য সিপিবির এ হরতালে ঢাকাসহ সারা দেশে তেমন কোনো সাড়া মেলেনি।

হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যে কোনও ধরনের সহিংসতা রোধে নগরীরর গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।

বিরোধী দলের একটি সূত্র জানিয়েছে, সম্ভবত এই হরতালই হবে রমজানের আগে শেষ হরতাল