২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব মেনে নির্বাচন দিলে বিএনপি-জামাত জোটকে বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না: তোফায়েল

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব মেনে নিয়ে নির্বাচন দিলে বিএনপি-জামাত জোট সরকারকে বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সোমবার ভোলা নতুন বাজার টাউন হলে জেলা শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

শ্রমিক লীগ নেতা আবু তাহেরর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোফাজ্জল হোসেন শাহিন ও সাধারণ সম্পাদক ফজলুল কাদের মজনু।

সম্মেলনে আবু তাহেরকে সভাপতি এবং রেজাউল হক মিঠুকে সাধারণ সম্পাদক করে জেলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হয়।