বুধবার সারাদেশে ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতাল
আওয়ামী লীগসহ ১৪ দল ২১ সেপ্টেম্বর বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে।
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
হরতাল সফল করতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাজধানী ঢাকায় তারা হরতালের সমর্থনে পৃথক মিছিল সমাবেশ করে।
সূত্র জানায়, বুধবারের হরতালে বিরোধী দলের নেতা কর্মীরা নগরীর প্রতিটি থানা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং ও মিছিল সমাবেশ করবে।
চৌদ্দ দল ইতোপূর্বে ১৮ সেপ্টেম্বর হরতাল ডাকলেও অলিম্পিক গেমস’র কুইন্স ব্যাটনের বাংলাদেশে আগমন উপলক্ষে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার অনুরোধে তা ২১ আগস্ট বুধবার করার সিদ্ধান্ত নেয়।
এদিকে বাম ১১ দলীয় মোর্চার অন্যতম শরিক ও ১৪ দল থেকে সরে আসা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১৮ সেপ্টেম্বরেই হরতাল পালন করে। অবশ্য সিপিবির এ হরতালে ঢাকাসহ সারা দেশে তেমন কোনো সাড়া মেলেনি।
