২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ৩ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গ্রেপ্তার

পঞ্চগড় সদর উপজেলার চকলাহাট ইউনিয়নের কুহুরুরহাট এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সোমবার বিডিআর তিনজন ভারতীয়কে গ্রেপ্তার করেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

গ্রেপ্তারকৃত ভারতীয়রা দাবি করেছে, তারা কামতাপুর লিবারেশন অ্যার্গানাইজেশনের সদস্য। পশ্চিবঙ্গের একটি অংশ নিয়ে পৃথক কামতাপুর রাজ্য প্রতিষ্ঠার জন্যে বিচ্ছিনাতাবাদী কামতাপুর লিবারেল অ্যার্গানাইজেশন আন্দোলন করে আসছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ির খগেন সিংয়ের পুত্র মহেশ সিং (৩৮), ভক্তিপুর রমনী রায়ের পুত্র রণজিৎ রায় (২৬), জলপাইগুড়ি জেলার খলাকাটা থানার গোপাল চন্দ্র রায়ের পুত্র বিপ্লব কুমার রায় (২৬)।

খয়েরবাড়ি-জাফরতলা এলাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। জয়ধর ভাঙ্গা ক্যাম্পের বিডিআররা গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ভারতীয় মোবাইলের সিম কার্ড, ভারতীয় গাড়ির টিকেট এবং বাংলাদেশী ও ভারতীয় মুদ্রা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।