ঢাবি’র জিয়া হলে ছাত্রদলের গ্রুপিং, গ্রেফতার ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষকালে পুলিশ এক কর্মীকে গ্রেফতার করেছে।
আটক ছাত্রদল কর্মী হচ্ছে, হলের ৩০১ নম্বর কক্ষে অবস্থানকারী ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জহির।
এর আগে জিয়া হলে জাতীয়তাবাদী ছাত্রদলের হেলাল ও মোস্তাক গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে হয়।
