২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে হরতাল ডাকায় বিজেপি ও শিবসেনার বিরুদ্ধে জরিমানা

ভারতের সুপ্রীম কোর্ট শুক্রবার ২০০৩ সালে জনগণের ওপর বন্ধ (হরতাল) চাপিয়ে দেওয়ায় বিজেপি ও শিবসেনা প্রত্যেককে ২০ লাখ রুপি করে জরিমানা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 12:02 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

অগ্নি নামের একটি বেসরকারি সংস্থার জনস্বার্থে দায়ের করা একটি পিটিশনের রায়ে আদালত এই নির্দেশ দেন।

আবেদনকারীরা বলেন, হরতালের কারণে নগরীর ৫০ লাখ রুপি ক্ষতি হয়েছে।

আবেদনকারীরা আরও বলেন, হরতালটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি ও শিবসেনা এই অভিযোগ অস্বীকার করে জানায়, ঘটকপুর বোমা বিস্ফোরণের প্রতিবাদে ওই হরতাল ডাকা হয়।

বিচারপতি ওয়াইকে সবরওয়াল, বিচারপতি সি কে টাক্কর এবং বিচারপতি আরভি রবীন্দ্রন সমন্বয়ে একটি বেঞ্চ এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা মহারাষ্ট্র সরকারকে দেওয়ার জন্য নির্দেশ দেন।

এর আগে বুধবার শিবসেনা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে যায়।

প্রসঙ্গত গত ২২ জুন হাইকোর্ট তাদের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দেন।