২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র বিএনপি’র অন্তর্দ্বন্দ্ব : প্রধানমন্ত্রীর সংবর্ধনা আয়োজনে বাংলাদেশ মিশন

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশন শেষ পর্যন্ত প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেছে। এর আগে এ নিয়ে বিএনপির যুক্তরাষ্ট্র শাখায় অন্তর্দলীয় কোন্দল দেখা দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

স্থানীয় গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সমশের মবিন চৌধুরী। এর আগে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে প্রতিদ্বন্দ্বি গ্রুপগুলো একমত হতে ব্যর্থ হয়।

বাংলাদেশ সোসাইটি এ অনুষ্ঠান বর্জন করে। নিউইয়র্কে সচরাচর তারাই এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সোসাইটির ভাষায়, এবার অনুষ্ঠান আয়োজনে তাদেরকে বঞ্চিত করা হয়েছে।

নিউইয়র্কের কনসুলেট অফিস জানায়, রবিবার রাষ্ট্রদুত চৌধুরী একটি ঐকমত্যে পৌঁছানোর জন্য আলোচনার ডাক দিলে বিএনপির কিছু সমর্থক সেখানে ভাংচুর করার চেষ্টা চালায় এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে।

প্রধান মন্ত্রীর সংবর্ধনা নিয়ে এই অন্তর্দলীয় কোন্দলের জেরে বিরোধী পক্ষ হোটেলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। আওয়ামীলীগ ও অন্যান্য দলের সমর্থকরাও এতে অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জনায়।