সাতক্ষীরায় দুই জেএমবি সদস্যের ১৬৪ ধারায় স্বীকারোক্তি, হামলার তথ্য দেওয়ায় একজনের মৃত্যুদণ্ড ঘোষণা
গত ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত সাতক্ষীরা শহরের ইটাগাছার মনোয়ার হোসেন উজ্জ্বল ও ভারতীয নাগরিক গিয়াস উদ্দিন নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
অন্যদিকে বিস্ফোরণের ঘটনার তথ্য দেওয়ায় জেএমবি এক জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে।
মঙ্গলবার সাতক্ষীরার বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা এ কথা স্বীকার করে।
জবানবন্দিতে গিয়াস উদ্দিন সাতক্ষীরা বাস টার্মিনালে ও উজ্জ্বল খুলনা রোডে বোমা হামলায় সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করে।
এ নিয়ে গ্রেফতারকৃতদের মধ্যে ১৬৪ ধারায় ছয় জঙ্গির জবানবন্দি রেকর্ড করা হল। জবানবন্দিতে সবাই স্বীকার করেছে, শায়খ আব্দুর রহমানের নির্দেশেই তারা সাতক্ষীরায় বোমা হামলা চালায়।
অপর ঘটনায়, সম্প্রতি আদালতে বোমা বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী রওশন আলী (৪০) ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় জেএমবি তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে।
