২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ব্র্যাক অফিসে বোমা হামলা মামলার চূড়ান্ত রিপোর্টে না রাজি

নওগাঁর পোরশা ব্র্যাক অফিসে বোমা হামলা মামলায় ড. গালিবসহ আট আসামিকে অব্যাহতি দিয়ে আদালতে দাখিল করা চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে রোববার না রাজি আবেদন করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এছাড়া সরকার পক্ষে মামলাটির পুনঃতদন্তের দাবি জানিয়েছেন পিপি জয়নাল আবেদিন মিন্টু।

নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল আদালতে রোববার পোরশা ব্র্যাক অফিসে বোমা হামলা মামলায় পুলিশের দাখিলকৃত চূড়ান্ত রিপোর্টের ওপর শুনানির তারিখ ধার্য থাকলেও নিরাপত্তাজনিত কারণে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির ড. আসাদুল্লাহ আল গালিব ও তিন সহযোগীসহ আট আসামির কাউকেই হাজির করা হয়নি।

আদালতে আসমি পক্ষে আইনজীবী আবু বেলাল হোসেন, এজেডএম রফিকুল আলম ও সাজ্জাদ হোসেন শুনানিতে অংশ নিয়ে আসামিদের এ মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান।

শুনানি শেষে বিশেষ ট্রাইব্যুনাল আদালতের অতিরিক্ত বিচারক আব্দুল হাকিম মণ্ডল কোনও আদেশ না দিয়ে দুই মাস পর পুনরায় এ বিষয়ে শুনানি হবে বলে উভয় পক্ষের আইনজীবীদের জানান।