২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্র’র সমাবেশে ডিসেম্বরে ডব্লিউটিও’র হংকং সভা বানচালের আহ্বান

সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) সমাবেশে আগামী ডিসেম্বরে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) হংকং সভা বানচাল করার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

কানকুনে দক্ষিণ কোরিয়ার কৃষক নেতা কিউং হাই লি’র আত্মাহুতির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসি ঘুরে জাতীয় জাদুঘরের সামনে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা সুলতান চাপরাশি, দিনাজপুর থেকে আগত রিজিয়া বেগম, ভোলার আব্দুল হক, কিষাণী সভার সাধারণ সম্পাদিকা আরজুমান আরা, আলতাফ হোসেন, জায়েদ ইকবাল খান এবং সুপ্র’র এএইচএম বজলুর রহমান।

সমাবেশে কৃষক স্বার্থ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ডব্লিউটিও, আইএমএফ ও বিশ্বব্যাংকের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।