২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদ মযহারের বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক বোমা হামলাকারিদের বিষয়ে বিশিষ্ট লেখক ফরহাদ মযহারের বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশের রাজনীতিবিদ ও আইনজীবীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তারা এ ধরণের বক্তব্যকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশ ও সংবিধানের প্রতি অসম্মান ও সংবিধানিক চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছেন।

তীব্র সমালোচনা করে বিশিষ্ট আইনবিদ ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বিডিনিউজকে বলেন, ১৭ আগস্টের বোমা হামলকারি ও ১৯৭১’র মুক্তিযোদ্ধাদের মধ্যে তুলনা একেবারেই অযৌক্তিক। এটি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মানজনক।

তিনি বলেন, এটি মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অপমান। মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলো। এ ধরণের মন্তব্য দেশের সাংবিধানিক চেতনারও পরিপন্থী।

তার বক্তব্যের সাথে একমত পোষণ করে মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিডিনিউজকে বলেন, এ ধরণের বক্তব্য অবশ্যই দেশ, দেশের সংবিধান ও গণতন্ত্রের বিরোধী।

এ ধরণের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটা নিশ্চিতভাবে রাষ্ট্র বিরোধী।

ফরহাদ মযহারের সমালোচনা করে তিনি বলেন, যারা বোমা হামলাকারিদের পক্ষে ওকালতি করছে, তাদেরও একই অবস্থার শিকার হতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ফরহাদ মযহার বলেন, ১৭ আগস্টের বোমা হামলা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তবে ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১’র মুক্তিযুদ্ধও সন্ত্রাসী কর্মকাণ্ড।