২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদস্যপদ রক্ষার জন্য সংসদে যোগ দিলেন আলতাফ গোলন্দাজ

অনেকটা আকস্মিকভাবেই বৃহস্পতিবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়েছেন গফরগাঁও থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

অন্য কোন কারনে নয়, শুধুমাত্র সদস্য পদ রক্ষায় গোলন্দাজের এই সংসদে যোগ দেয়া।

সাংসদ গোলন্দাজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে যোগ দেন এবং হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এর আগে সংসদে ৮৮ কার্যদিবস অনুপস্থিত ছিলেন আলতাফ গোলন্দাজ।

আর দু’দিন অতিবাহিত হলেই বিধি অনুযায়ী তার সদস্যপদ বাতিল হয়ে যেতো।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন থেকে সংসদ বর্জন করেছে।