নাভীলা চৌধুরী বিজেপির না বিএনপির
বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) থেকে নির্বাচিত মহিলা আসনের নবনির্বাচিত সাংসদ নাভীলা চৌধুরী সংসদে প্রথম দিন কথা বলার সুযোগ পেয়ে বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানালেও বাংলাদেশ জাতীয় পার্টির নাম উল্লেখ করেন নি।
তিনি তার বক্তব্যের শুরুতে তাকে সংসদে আসার সুযোগ দেওয়ার জন্য নিজ দলের নাম না নিয়ে বিএনপির প্রধান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় প্রশ্ন করতে গিয়ে তার কাছে নিজ এলাকা মাদারিপুরের জন্য একটি রাস্তার সংস্কার দাবি করলেন। এ নিয়ে সংসদে বেশ হাস্যরসের সৃষ্টি হয়।
উল্লেখ্য, বিএনপি নেত্রী নাভীলা চৌধুরী দলীয় মনোনয়ন না পেয়ে বিজেপি থেকে মনোনয়ন নেন। তিনি মাদারিপুরের বিএনপির নেত্রী।
