২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম সংসদের ১৮তম অধিবেশন শুরু

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের বর্জনের মধ্যে দিয়েই বৃহস্পতিবার বিকালে অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বিকাল ৫টা ২০ মিনিটে অধিবেশন শুরু হয়। সদ্য নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সাংসদরা অধিবেশনে যোগ দিয়েছেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন।

অধিবেশন শুরুতেই স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার চেয়ারম্যানদের একটি পাঁচ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ প্যানেল অধিবেশন পরিচালনা করবে।

সংসদের এ অধিবেশন ২১ সেপ্টম্বর পর্যন্ত চলবে।