যুক্তরাষ্ট্রে বুশের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন খালেদা জিয়া
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দেওয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সর্ম্বধনা সভায় যোগ দেবেন।
১১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬ তম অধিবেশন এবং যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের উদ্যোগে অনুষ্ঠেয় ‘গ্লোবাল ইনিশিয়েটিভ অন পোভার্টি’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কালে বুশ ও খালেদা জিয়ার মধ্যে কোনও দ্বি-পাক্ষিক বৈঠক হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ চামাস বুধবার সাংবাদিকদের বলেন, আমার জানা মতে, এ সময় প্রেসিডেন্ট বুশ কোনও দ্বিপাক্ষিক বৈঠক করবেন না।
