জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ১৮ সেপ্টেম্বর সারাদেশে আ’লীগসহ ১৪ দলের হরতাল
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপসহ ১৪ দল হরতালসহ বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরীতে সমাবেশ ও বিক্ষোভ, ১১ সেপ্টেম্বর সকল জেলা-উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ এবং ১৮ সেপ্টেম্বর সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল।
এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে বোমা হামলার প্রতিবাদে ১২ সেপ্টেম্বর দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হবে।
