২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাসের জন্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালেন ড. কামাল

বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গরীব মানুষের কথা বিবেচনা করে কম পক্ষে দুই মাসের জন্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তিনি আরও বলেন, এই মূল্যবৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ এবং বোরো ফসল উৎপাদনের সময় কৃষকরা বিপাকে পড়বে।

মঙ্গলবার চট্টগ্রামের লালদিঘীর ময়দানে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নুরে আলম সিদ্দিকী, জাসদের কার্যকরি সভাপতি মঈনউদ্দিন খান বাদল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান কায়সার, এমএ মান্নান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ন্যাপ, গণতন্ত্রী পার্টি, ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।

জনসভায় ড. কামাল হোসেন আরও বলেন, আমরা চাই কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ। গত ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলা সম্পর্কে জাতীয় সংসদের আগামী অধিবেশনে আলোচনা করা হবে বলে জনগণ আশা করছে।