২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আহলে হাদিস নেতা মুফতি আব্দুর রহিম গ্রেফতার

পুলিশ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাগারহাট বাজার থেকে খুলনার গোয়ালখালী আহলে হাদিস জামে মসজিদের ইমাম মুফতি মো. আব্দুর রহিমকে গ্রেফতার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগভর্তি বেশকিছু কাগজপত্র উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, কুমিল্লার আহলে হাদিস নেতা অধ্যক্ষ আব্দুস সামাদের সাথে মুফতি মো. আব্দুর রহিমের যোগাযোগ রয়েছে। এ সুবাদে আব্দুর রহিম গোয়ালখালীতে আহলে হাদিসের কার্যক্রম শুরু করে।

সম্প্রতি আব্দুর রহিম তার গ্রামের বাড়ি বাগারহাটে গা ঢাকা দেয়। ওই বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।