বৃহস্পতিবার বিএনপির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার থেকে দলের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সভায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে সকালে বিএনপি ও অঙ্গ সংঠনের নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করবে।
এছাড়াও সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
কমূসূচির দ্বিতীয় দিন ২ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বিএনপির মহাসচিব এবং এলজিআরডি ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া সকাল ১০ টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন।
৩ সেপ্টেম্বর বিকাল তিনটায় রাজধানীতে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দলের জেলা ও থানা পর্যায়েও একই ধরনের কর্মসূচি পালিত হবে।
