২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সৌদি আরবের রিয়াদে ১০ দিনের সফর শেষে রোববার সকালে দেশে ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সাবেক রাষ্ট্রপতিকে বিমানবন্দরে তার দলের নেতারা অভ্যর্থনা জানান।

সৌদি আরব সফরে এরশাদ বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ও যুবরাজ সুলতানের সাথে সাক্ষাৎ করেন।

জাতীয় পার্টির সহ-সভাপতি গোলাম মসিহ সৌদি আরবে তার সফরসঙ্গী ছিলেন।

রোববার বিকালে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অসুস্থ এবিএম রুহুল আমিন হাওলাদারকে দেখতে তার বাসায় যান এবং তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন।