২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের ২৪ তম সম্মেলন পালিত

ছাত্র ইউনিয়নের ২৪তম সম্মেলনে বক্তারা বলেছেন, দেশে বর্তমানে দখলদারিত্বের রাজনীতি চলছে, এ দখলদারিত্বের রাজনীতি গ্রাস করে নিচ্ছে মানুষকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 05:39 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এরই প্রতিফলন দেখা যায় দেশব্যাপী একযোগে বোমা হামলার ঘটনায়।

বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ কমরেড তাজুল ইসলামের স্ত্রী নাসিমা তাজুল ইসলাম।

সম্মেলনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনিরা ইয়াসমিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইয়্যেদা আখতার, কেন্দ্রীয় সাবেক সভাপতি লুনা নূর প্রমুখ।

বক্তারা বলেন, বোমা হামলাকে কেন্দ্র করে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে অথচ তারা খুবই দরিদ্র পরিবারের সন্তান। আর এ বোমা হামলার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে জামায়াতুল মুজাহেদিনের নামে। অর্থাৎ সরকার নিজেদের ব্যর্থতা চাপিয়ে দিচ্ছে অন্যের উপর। স্বাধীনতার বিরোধী জামায়াত ইসলামী দেশে নিজেদের ক্ষমতা বিস্তার করে চলেছে এবং দেশে একের পর এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে চলেছে।

তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় যে একমুখী পরিবর্তন করা হচ্ছে তা করার আগেও কোনো শিক্ষার্থী বা ছাত্র সংগঠনের কারো সাথে কথা বলা হয়নি।

সমাবেশের পর মিছিল নিয়ে অপরাজেয় বাংলা থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়।