২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ অভিনেতা দিলু ও ব্যক্তিগত সহকারি মামুনকে দেখতে বারডেমে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বিশিষ্ট অভিনেতা অসুস্থ মজিবুর রহমান দিলু ও তার ব্যক্তিগত সহকারি স্কোয়াড্রন লিডার (অব.) আবদুল্লাহ আল মামুনকে দেখতে মঙ্গলবার বারডেম হাসপাতালে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

শেখ হাসিনা তাদের শয্যা পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

মামুন অসুস্থ অবস্থায় গত ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন।

এ সময় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন শেখ হাসিনার সাথে ছিলেন।