২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের ওপর জনগণের আস্থা নেই: যুবলীগের সমাবেশে নেতৃবৃন্দ

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, সন্ত্রাসী সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর মদদদাতা বিএনপি জামাত জোট সরকারের ওপর জনগণের কোনো আস্থা ও বিশ্বাস নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

তাই জোট দুঃশাসনের কবল থেকে দেশ জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে ১৪ দলের রূপরেখা বাস্তবায়ন করতে হবে।

বঙ্গবন্ধু এভিনিউয়ে মঙ্গলবার বিকেলে আওয়ামী যুবলীগ আয়োজিত এক সমাবেশে তারা একথা বলেন।

সদ্য কারামুক্ত যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের সংবর্ধনা উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এমপি, ওবায়দুল কাদের, মাহমুদুর রহমান মান্না, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সম্পাদক মির্জা আজম এমপি, মাইনুল হোসেন খান নিখিল, মহিউদ্দিন আহমেদ মহি এবং নুরুন্নবী চৌধুরী শাওন।