২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই: বি চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জোট সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

অধ্যাপক চৌধুরী মঙ্গলবার সকালে কেসি মেমোরিয়াল ক্লিনিকে কয়েকটি নারী সংগঠনের নারী নেত্রীদের সাথে মত বিনিময়কালে সারাদেশের বোমা হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তাদের আর ক্ষমতার থাকার কোনও অধিকার নেই।

তিনি বলেন, এই সরকারের আমলে দেশে যত বোমা ও গ্রেনেড হামলা ঘটেছে তা বিশ্বের আর কোনও দেশে ঘটেনি। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে সন্ত্রাসের বিস্তার ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

বিকল্পধারা জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা বেগমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান, মেজর জেনারেল (অব:) এমএ হালিম, অধ্যাপক মোজাফফর আহমেদ প্রমূখ।