জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আহ্বান
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতীয় সংসদের অষ্টাদশতম অধিবেশন আহবান করেছেন।
অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশন কতদিন চলবে, তা নির্ধারিত হবে। সংসদে প্রধান বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংসদে আসার জন্যে আওয়ামী লীগকে আহবান জানিয়েছেন। বিরোধী দল চাইলে অধিবেশন দীর্ঘায়িত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
