নারায়ণগঞ্জে ১৪ দলের মিছিলে পুলিশ বিডিআর-এর লাঠিচার্জ
নারায়ণগঞ্জে শনিবার হরতালের সমর্থনে আওয়ামী লীগসহ ১৪ দলের মিছিলে পুলিশ ও বিডিআর লাঠিচার্জ করে।
এতে তাদের ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে ১৪ দলের পক্ষ থেকে বলা হয়েছে।
সারাদেশে বুধারের বোমা হামলার প্রতিবাদে ও নির্বাচন কমিশন সংস্কারসহ সরকারের পদত্যাগের দাবিতে ১৪ দলের ডাকা হরতালে সকাল থেকেই নারায়ণগঞ্জ পরিণত হয় মিছিলের শহরে। জেলা আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনসমূহ দলীয় কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ করে। সিপিবি সৈয়দ আলী চেম্বারের সামনে সমাবেশ করে।
পরে বেলা ১২টার দিকে ১৪ দলের একটি মিছিল বের হলে শহরের উকিল পাড়ায় পুলিশ ও বিডিআর লাঠিচার্জ করে। এতে প্রায় ৫০ জনের মত লোক আহত হয়েছে বলে ১৪ দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ঘটনা ছাড়া শহরে এখনও পর্যন্ত আর কোনও ঘটনা ঘটেনি।
