২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর মতিউর রহমান সব জানে: বোমা হামলা বিষয়ে আমিনী

ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এমপি বুধবারের বোমা হামলা বিষয়ে দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সব কিছু জানেন বলে শুক্রবার এক সমাবেশে বিষোদ্গার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সারা দেশে বোমা হামলার জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে দায়ী করার পাশাপাশি ধর্মনিরপেক্ষ গণমাধ্যমকেও আমিনী দোষারোপ করেছেন ‘ইসলামী জাগরণের বিপক্ষে অপপ্রচারণা’ চালানোর জন্য।

ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগরী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আমিনী দৈনিক প্রথম আলো, ভোরের কাগজ এবং জনকন্ঠ থেকে মৌলবাদকে দায়ী করে প্রকাশিত বেশ ক’টি প্রতিবেদনের শিরোনাম পড়ে শোনান।

তিনি বলেন, এ গুলো সব ওইসব ধর্মনিরপেক্ষ সংবাদপত্রের আবিষ্কার।

সেই সাথে তিনি দাবি করেন যে বাংলাদেশে কোনো মৌলবাদী শক্তির অস্তিত্ব নেই।