শেরপুরে জঙ্গী সন্দেহে ৬ জন গ্রেফতার
জঙ্গী সন্দেহে শেরপুরের নালিতাবাড়ি ও শ্রীবর্দী থেকে পুলিশ শুক্রবার ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে।
তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলো বগুড়ার গাবতলির বজলুর রহমান (২২), ভোলার চরফ্যাশনের মোসলেহ্ উদ্দিন (২৫) ও ওয়াজিউল্লাহ (২৫), ময়মনসিংহের ফুলপুরের তারাকান্দার সোহেল (১৮), নালিতাবাড়ির জাকারিয়া (২৫) ও সিরাজগঞ্জের আব্দুল মালেক (২২)।
