২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণ : সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী অভিযান শুরু

সারাদেশে বুধবারের উপর্যুপরি বোমা হামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক ধরপাকড় শুরু করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ও গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

আটককৃতদের অনেকেই নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহেদীনের সদস্য। যৌথ সেলে জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের ঢাকায় নিয়ে আসা হয়। সাতীরা ও কুষ্টিয়া থেকে গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা রাকারী বাহিনী বুধবার রাত পর্যন্ত সন্দেহভাজন ৪৯ জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশ এ পর্যন্ত ৮৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে। এদের মধ্যে রাজধানী থেকে আটক করা হয় ১০ জনকে। এদিকে সারাদেশে বুধবারের বোমা হামলার ঘটনায় পুলিশ ৩০০ মামলা দায়ের করেছে। এর মধ্যে ঢাকায় দায়ের করা হয় ১৫টি মামলা।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ, সরকারি ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং কূটনৈতিক পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় সারাদেশ নিরাপত্তা বেষ্টনীতে পরিনত হয়েছে।

দেশ থেকে যাতে কোনও সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় বিডিআরকে কড়া সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে বিডিআর’র বিভিন্ন ক্যাম্প থেকে ভারত সীমান্তে টহল জোরদার করার জন্য ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ’র সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়েছে।

বুধবার মুন্সীগঞ্জ ছাড়া দেশের সকল জেলা সদরের রাস্তাঘাট, আদালত ও সরকারি ভবনের কাছাকাছি প্রায় ৫০০ বোমা বিস্ফোরিত হয়। এতে দু’জন নিহত এবং ২০০ এর বেশি আহত হয়। বোমা হামলায় চাপাইনবাবগঞ্জে এক রিক্সাচালক এবং সভারে এক বালক নিহত হয়।

পাঁচদিনের চীন সফরের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঢাকা ত্যাগের কিছুণ পরেই দেশের বিভিন্ন এলাকায় একের পর এক বোমা বিস্ফোরিত হতে থাকে।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ঘটনার পর প্রধানমন্ত্রী চীন থেকেই ব্যাপক অভিযান চালানোর ঘোষণা দেন। এছাড়া উদ্ভূত পরিস্থিতির কারণে বেগম জিয়া তার চীন সফর সংপ্তি করে শুক্রবার দেশে ফিরে আসছেন বলে তিনি জানান।

এখন পর্যন্ত কোনও গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার না করলেও প্রত্যেকটি বিস্ফোরণস্থলে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের লিফলেট পাওয়া যায়। লিফলেটে বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের আহ্বান জানানো হয়।

এর আগে ২০০৩ সালে জয়পুরহাট থেকে জামা’আতুল’র একই রকম লিফলেট উদ্ধার করা হয়। পুলিশ সেসময় জামা’আতুল মুজাহিদীনের ৩৬ সদস্যকে গ্রেফতার করে। তবে পরে আদালত থেকে এরা সকলেই ছাড়া পায়।

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকে সিরিজ বোমা হামলার পর গত ২৩ ফেব্রুয়ারি সরকার জামা’আতুল মুজাহিদীন ও বাংলা ভাই প্রতিষ্ঠিত জাগ্রত মুসলিম জনতা নামের দুটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

সাতীরা থেকে গ্রেফতারকৃত জামা’আতুল মুজাহিদীন নেতা মনিরুজ্জামান মুন্না সাতীরার আদালত এলাকায় বিস্ফোরণে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ ইটাগাছা এলাকা থেকে গ্রেফতারকৃত মুজাহিদীন সদস্য নাসিরুদ্দিনের দেয়া তথ্য অনুযায়ী মুন্নাকে গ্রেফতার করে। নাসিরুদ্দিন পুলিশের কাছে জানায়, সে সাতীরা আদালত প্রাঙ্গণে বোমা বহন করে নিয়ে যায়।

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জামা’আতুল মুজাহিদীনের কুষ্টিয়া অঞ্চলের নেতা শামসুল ইসলামকে আটক করে। শামসুলকে পরে ঢাকায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেয়।

এলকাবাসী জানায়, শামসুলের দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কিশোরীনগরের নিজাম ও দৌলতখালীর আকবর আলীকে গ্রেফতার করেছে।

এছাড়া পুলিশ চট্টগ্রাম থেকে ১৬ জন,যশোর থেকে ১৪ জন, সাতক্ষীরা থেকে ১৩ জন এবং ঢাকা, লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ১০ জন করে, রাজশাহী ও খুলনা থেকে সাতজন, বান্দরবানে ছয়জন, বগুড়ায় পাঁচজন, গাইবান্ধায় চারজন, বরিশালে তিনজন, সিরাজগঞ্জ ও কক্সবাজারে দুই জন করে এবং জামালপুর, ঝালকাঠি, লক্ষ্মীপুর ও সাভারে একজন করে আটক করেছে।

এদিকে ঢাকায় বুধবার একযোগে উপর্যুপরি বোমা হামলার ঘটনায় মহানগর পুলিশ বৃহস্পতিবার ১৫টি মামলা দায়ের করেছে।

রমনা থানায় পাঁচটি, মতিঝিল ও কোতোয়ালি থানায় দু’টি করে এবং লালবাগ, পল্টন, বিমান বন্দর, মিরপুর, খিলতে ও ডেমরা থানায় একটি করে মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

বিমান বন্দর থানা পুলিশ বুধবার ৫৪ ধারায় যে পাঁচজনকে আটক করেছে, বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে রিমাণ্ডের আবেদন জনায়। আদালত তাদের দু’দিনের রিমাণ্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবারই পরিকল্পনা কমিশনে দেশব্যাপী পরিচালিত অভিযান নিয়ে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।