শেখ হাসিনার সঙ্গে চিলির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশের জন্য নিযুক্ত দিল্লি ভিত্তিক চিলির রাষ্ট্রদূত জর্জ হেইন বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করেন।
এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৈঠক শেষে বিডিনিউজকে জানান, দু’দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে চিলির সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নেওয়ার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়।
