২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার কারনে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স বিসিআই’র সভায় যোগ দেননি

সারা দেশের বোমা হামলার কারণে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জুডিথ এ. চ্যামাস বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাষ্ট্রিজ’র (বিসিআই) আলোচনা অনুষ্ঠানে যোগ দেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

মতিঝিলের বিসিআই ভবনে বুধবার দুপুরে চেম্বারের উদ্যোগে বাণিজ্য ও অর্থনীতি নিয়ে মতবিনিময় সভায় জুডিথ এ. চ্যামাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বুধবার সকাল সাড়ে এগারোটায় মতিঝিলে বোমা বিস্ফোরণ ঘটে।

যদিও পরে প্রধান অতিথি ছাড়াই একে আজাদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপ প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, আমেরিকান চেম্বার অফ কমার্স সভাপতি আফতাবুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, রাজনীতিবিদরাই বিশ্বে দেশের ভাবমুর্তির নষ্ট হওয়ার জন্য দায়ি।