২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মিছিলে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ঠাকুরগাঁও সরকারি কলেজে ছাত্রলীগের মিছিলে শনিবারের হামলার ঘটনায় ছাত্রদলের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 05:21 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জেলা ছাত্রলীগের সভাপতি আলতাফুর রহমান বাদি হয়ে রোববার এ মামলা দায়ের করেন।

এদিকে সোমবার ছাত্রদলের কলেজ শাখার সভাপতি শামীম বাদি হয়ে ছাত্রলীগের ১৫ নেতাকর্মীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় পাল্টা মামলা করেছেন।

ঠাকুরগাঁও সরকারি কলেজে শনিবার সকাল ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে ছাত্রদল কর্মীরা মিছিলে হামলা চালায়। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি তৌফিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান চয়ন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সোহেল ও মারুফ হোসেনসহ সাত নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি আতাফুর রহামন বাদি হয়ে বিএনপির নুরু, দিপু, আরিফ, সোহেল, মিন্টু, শামীম, জাহেদুল ইসলাম মনির, বাপ্পি, রিপন, বক্কর, সাদি ও জাহাঙ্গীরসহ ১৩ জনকে আসামি করে রোববার ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করেন। একই অভিযোগে ছাত্রদল কলেজ শাখার সভাপতি শামীম বাদি হয়ে ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন।