২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছে সাংবাদিক সালাউদ্দিন আহম্মদ

আটটি মামলায় হাইকোর্ট থেকে শনিবার আগাম জামিন পেয়েছে ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টর সালাহ্উদ্দিন আহম্মদ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ঢাকার রমনা এবং কুমিল্লার দাউদকান্দি, হোমনা ও মেঘনা থানায় তার বিরুদ্ধে এই মামলাগুলি দায়ের করা হয়েছিল।

মামলা দায়েরের কারণে দীর্ঘদিন আত্মগোপন থাকার পর সালাহউদ্দিন আহম্মদ শনিবার হাইকোর্ট বিভাগে হাজির হয়ে আগাম জামিনের প্রার্থনা করে। পরে বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বযে গঠিত ডিভিশন বেঞ্চ তার আগাম জামিন মঞ্জুর করে।

মামলায় সহায়তা প্রদানকারি আইনজীবী জানান, দৈনিক ইনকিলাব পত্রিকায় কৃষিমন্ত্রী এমকে আনোয়ারের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে মন্ত্রী সালাহউদ্দিনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মন্ত্রী এবং তার আপন চাচাত ভাই বাদি হয়ে বিশেষ ট্রাইবুনাল আইনসহ বিভিন্ন আইনে সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সালাউদ্দিনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এসএম জাফর সাদিক।