সেপ্টেম্বরে অসমাপ্ত জেলা সম্মেলন : আ.লীগের সভায় সংগঠন শক্তিশালী ও গতিশীল করার সিদ্ধান্ত
আগামী সেপ্টেম্বরে অসমাপ্ত জেলা সম্মেলন সম্পন্ন করে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে ১৪ দলের সংস্কার প্রস্তাবের পক্ষে ব্যাপক জনমত সৃষ্ঠি করতে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী মাসে সারাদেশে সাংগঠনিক সফর করবেন।
শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সার্বিকত রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও দলের সাংগঠনিক কার্যক্রম এবং বিভাগীয় কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আওয়ামী লীগ আহুত ১৫ আগস্ট অর্ধ দিবস হরতাল এবং অন্যান্য কর্মসূচি সফল করার জন্য সভা থেকে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।
সভায় আখাউড়ায় মাজারে গ্রেনেড হামলা ও ঢাকায় ব্যবসায়ী হত্যা ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
