হাজী সেলিমের ওপর সরকারি অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন আব্দুল জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি দলের ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের বাসভবনে বিনা কারণে পুলিশি তল্লাশির নামে আসবাব পত্র ভাংচুর, তছনছ ও পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি শনিবার এক বিবৃতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য হাজী সেলিমের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হয়রানি ও অত্যাচার নির্যাতন করছে। এ ঘটনা তারই ধারাবাহিকতা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবিলম্বে হাজী সেলিমের বিরুদ্ধে সরকারি অত্যাচার, নির্যাতন, হয়রানি বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
