২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ সেগোরচনি সস্ত্রীক বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, দু’দেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার ও সুদৃঢ় হবে।

শেখ হাসিনা বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। মরক্কোর রাষ্ট্রদূতও এখানে তার দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

এসময় আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্লাহ্ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।