জিন্টুর মৃত্যুদণ্ড কার্যকর এবং ব্যারিস্টার মওদুদ আহমদের শাস্তি দাবি করেছে ছাত্রলীগ
বিএনপি নেতা জিন্টুর মৃত্যুদণ্ড কার্যকর এবং তার মৃত্যুদণ্ডাদেশ মওকুফের ঘটনায় জড়িত ব্যারিস্টার মওদুদ আহমদের শাস্তি দাবি করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ছাত্রলীগ কলাভবন এলাকায় এক সমাবেশে এ দাবি করে।
ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিন্টুর শাস্তি অবিলম্বে কার্যকর করতে হবে এবং তার মৃত্যুদণ্ড মওকুফের জন্য ব্যরিস্টার মওদুদ আহমদকে শাস্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি মারুফা আক্তার পপি, অপর্ণা রায় প্রমুখ।
