২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসন নির্বাচনে অংশ নেবে না

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে অংশ নেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 11:39 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার ভোরে আমেরিকা থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে প্রশ্ন করা হলে তেমন কোনও সম্ভাবনার কথা তিনি সরাসরি নাকচ করে দেন।

আগামী ৬ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।