গণফোরামের জাতীয় সম্মেলন শুক্রবার
অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে শুক্রবার গণফোরামের জাতীয় সম্মেলন ২০০৫ অনুষ্ঠিত হচ্ছে।
সংগঠন সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সকাল ১০ টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। দেশের সকল সাংগঠিক জেলা থেকে প্রায় তিন হাজার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
