২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগের মানব বন্ধন: বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান

বঙ্গবন্ধুর খুনিদের রক্ষায় উচ্চতর আদালতে বিচার কাজ প্রলম্বিত করার সরকারি ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মঙ্গলবার রাজধানীতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

হাইকোর্টের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, অধ্যাপক ডা. আব্দুল মান্নান এমপি, শফি আহমেদ, মৃনাল কান্তি দাস, স্বেচ্ছাসবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ দলের নেতা-কর্মীরা অংশ নেন।