২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্র মৌলবাদী গোষ্ঠীর তৎপরতা ইসলাম ধর্মের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে: জাকের পার্টি

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, এদেশে উগ্র মৌলবাদী গোষ্ঠীর তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম ধর্মের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বনানীর বাসভবনে রোববার জাকের পার্টির মাদ্রাসা ছাত্রফ্রন্টের এক জরুরি সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, জাকের পার্টি সব সময় ধর্মের নামে পরিচালিত সকল প্রকার উগ্রবাদ ও সন্ত্রাসী তৎপরতার বিরোধী।

সভায় পীরজাদা মোস্তফা আমীর ফয়সল আরও বলেন, উগ্র মৌলবাদী শক্তির বিপরীতে জাকের পার্টিই হচ্ছে একমাত্র মধ্যপন্থী বিকল্প রাজনৈতিক শক্তি। উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে ঠেকানোর কৌশল হিসেবে জাকের পার্টি দুই প্রধান রাজনৈতিক দলকে রাজনৈতিক সহায়তা করতে প্রস্তুত।