২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সাংসদদের সমন্বয়হীনতাই দক্ষিণাঞ্চলে উন্নয়নের প্রধান অন্তরায়: বরিশাল মেয়র

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি বলেছেন, দক্ষিণাঞ্চলের সরকার দলীয় সাংসদদের মধ্যে সমন্বয়হীনতাই এ অঞ্চলে উন্নয়নের প্রধান অন্তরায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বরিশাল সার্কিট হাউজে শনিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বরিশাল জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ১ লা আগস্ট বরিশাল আসছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের যেভাবে সংগঠিত করেছেন তেমনিভাবে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও সমন্বয় ফিরিয়ে আনবেন।

মতবিনিময়কালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, মহানগর সভাপতি মাহমুদ গোলাম সালেক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।