২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা শনিবার দেশে ফিরছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমেরিকায় তার দু সপ্তাহের সফর শেষে ৩০ জুলাই শনিবার দেশে ফিরছেন। ভোর ছয়টায় বিমানবন্দরে দলীয নেতৃবৃন্দ তাকে স্বাগত জানাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এদিকে, বুধবার আমেরিকার ওরল্যন্ডোতে কান বিশেষজ্ঞরা তার হিয়ারিং এডজাস্ট করেছেন। তবে তার ডান কান এখনও স্বাভাবিক হয়নি। আরও কয়েক দফা তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছেন, ২৭ জুলাই বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর কান বিশেষজ্ঞ তার হিয়ারিং এডজাস্ট করেছেন। তবে তার এ চিকিৎসা অব্যাহত রাখতে হবে। তাই আমেরিকার বিকল্প হিসেবে কাছাকাছি কোনো দেশে এ চিকিৎসা করানো যায় কিনা, সেটিও ভাবা হচ্ছে।

শেখ হাসিনা তার ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্যে গত ১৬ জুলাই আমেরিকা যান।

গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তার কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।