২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাহসী’ বিবৃতির জন্য ইনায়েতুর রহিমকে ড. কামালের ফুলের তোড়া

ঝিন্টু ইস্যুতে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে সাহসী বিবৃতি প্রদানের জন্য সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) সাধারন সম্পাদক ইনায়েতুর রহিমকে ফুলের তোড়া উপহার দিয়েছেন ড. কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বৃহস্পতিবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) আয়োজিত এক সমাবেশের শুরুতে ড. কামাল ইনায়েতুর রহিমকে ফুলের তোড়া উপহার দেন।

এসএএসপি সভাপতি আমির উল ইসলামও এসসিবিএ'র সাধারন সম্পাদককে অভিনন্দন জানান।

গত ২৬ জুলাই ইনায়েতুর রহিম এর বিরুদ্ধে ব্যারিস্টার মওদুদ মানহানির মামলা দায়ের করেন। ইনায়েতুর রহিম এক সংবাদ বিবৃতিতে বলেছিলেন, সুইডেনে ব্যারিস্টার মওদুদ মহিউদ্দিন আহমদ ঝিন্টুর আতিথেয়তা গ্রহন করেন।

পরে পুলিশ রহিমের বাসায় দুই বার হানা দেয়।

এসসিবিএ’র সাধারন সম্পাদক ২৭ জুলাই জামিন লাভ করেন এবং সুইডেনে মওদুদ আহমদের সাথে ঝিন্টুর কিছু ছবি প্রকাশ করেন।